প্রকাশিত: ১০/০৭/২০২২ ৭:২১ এএম

শাহিদ মোস্তফা, ঈদগাঁও:

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ শাহ ফকির বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি দোকানে ঢুকে গেছে। এ সময় পার্শ্ববতী এলাকার জিসান নামের এক চায়ের দোকানদার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাটি ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী একটি ট্রাক যার নং (চট্রমেট্রো ট-১২-০১৪০) ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা জনৈক নুরুল হক নামের এক ব্যক্তির বাইসাইকেল ও টমটম ওয়ার্কশপের দোকানে তুলে দেয়। ঐ সময় দোকানের সামনে বসা একই বাজারের অপর দোকানদান জিসানকে চাপা দেয়। ওয়ার্কশপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জিসানকে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে এবং পিছনে কোনো যানবাহন ছিল না, সড়কটি পাকা ছিল কিন্তু কেনো চালক নিয়ন্ত্রণ হারিয়েছে তাদের বোধগম্য নয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...