প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৭:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
স্বামীর পরকিয়া প্রেম সহ্য করতে না পারায় স্ত্রী হত্যা করল স্বামীকে। স্ত্রী ও পরিবার কোন তথ্য না দেয়ায় মামলা হল অজ্ঞাতনামাদের বিরুদ্ধে । আর এহেন মামলায় স্বল্পতম সময়ে রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

থানা সুত্রে জানাযায় , কক্সবাজার সদরের ঝিলংজা পশ্চিম লারপাড়া ইসলামাবাদে ১৭ অক্টোবর সকাল অনুমানিক ৭ টায় জনৈক আবদু শুক্কুরের জমিতে অর্ধনগ্ন ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত সন্বলিত একটি মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম মোঃ দেলোয়ার হোসেন পুতিক্যা (৩৫) । তার বাড়ী ও ঘটনাস্থলেরই পার্শ্বে। মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবার বা এলাকার লোকজনের নিকট হতে কোন তথ্য না পাওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৪, তারিখ- ১৮/১০/২০১৭ ইং, ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ রুজু হলে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবুল কালাম, ইনচার্জ সৈকত পুলিশ ফাঁড়ী, কক্সবাজার সদর মডেল থানা, কক্সবাজার এর নামে হাওলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম, অফিসার ইনচার্জ কক্সবাজার সদর মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাইন উদ্দিন এর সমন্বয়ে ঐকান্তিক প্রচেষ্টায় অতি স্বল্প সময়ে ক্লু-বিহীন উক্ত মামলার রহস্য উদঘাটন করে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী মৃতের স্ত্রী রুবি আকতার ও তার সহযোগী মৃতের আপন ছোট ভাই কামাল হোসেনকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক মৃতের বসতঘর হতে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা স্বরূপ আসামী কর্তৃক লুকায়িত মৃতের ব্যবহৃত দুইটি মোবাইল, মোটর সাইকেলের চাবি ও তাহার অফিসের চাবি উদ্ধার করেন। মূল আসামী মৃতের স্ত্রী রুবি আকতার বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী মৃতের বড় ছেলে হৃদয় সুলতান তাহার মাতা কর্তৃক পিতাকে খুন করার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা ও বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য, ১৭ বৎসরের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়া দ্বন্দের কারণে স্বামীর পরকিয়া প্রেমের বিষয়টি আসামী রুবি আকতার মেনে নিতে না পারায় ঝগড়া-বিবাদের এক পর্যায়ে উক্ত হত্যাকান্ডটি ঘটিয়ে মৃতের ভাই কামাল ও মূল আসামীর বোনের ছেলে বাবুর সহায়তায় লাশটি ঘর হতে বাহির করে পার্শ্ববর্তী জমিতে ফেলে রাখে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...