প্রকাশিত: ১৭/১২/২০১৭ ৩:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩০ এএম

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারের মহেশখালী উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে সালিশ বৈঠকে মোহাম্মদ ইসমাইল নামে এক ইউপি মেম্বার খুন হয়েছেন। নিহত মোহাম্মদ ইসমাইল দক্ষিণপুর ইউনিয়নের ছোট মহেশখালী এলাকার রাজা মিয়ার ছেলে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে একটি পারিবারিক বিরোধের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাড়িতে একটি সালিশি বৈঠক চলছিল। বৈঠকে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অণ্ডকোষে আঘাত পেয়ে গুরুতর আহত হন সাবেক মেম্বার ইসমাইল হোসেন।

পরে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, পুলিশ মোজাম্মেল নামে একজনকে আটক করেছে। মূলত তার হাতেই সাবেক এ মেম্বার খুন হয়েছেন।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer