উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ৭:২৩ এএম

কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কের সদর উপজেলার খরুলিয়া হিন্দু পাড়া রাস্তার মাথায় ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘ’র্ষে মোঃ শাহাব উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহাব উদ্দিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের কালা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ঝিলংজা ইউপি সদস্য আবদুর রশিদ জানান, চট্রগ্রাম অভিমূখি সিমেন্ট বুঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কক্মবাজার মূখি মোটর সাইকেল আরোহী শিহাব উদ্দিন আরেকটি দ্রুতগামী ডাম্পার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। জানা যায়, নিহত শিহাব কক্সবাজারে ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত। দূঘটনায় কবলিত ট্রাক গাড়িটি জব্দ করেছে পুলিশ।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...