ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ৮:১২ এএম

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং মইয়্যাদিয়া জামে মসজিদের খতিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।

তার মৃত্যুতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...