ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৬/২০২৫ ১:৩৫ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ‘ঈদমনি লাল ব্রিজ’ নামের এলাকায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে লাশটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

জানা যায়, নিহত ওই নারীর নাম বুলবুল আক্তার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী। তার লাশ উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, “রাত ১০টার দিকে ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।”

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে রেখে গেছেন কেউ। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...