প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের বৌদ্ধ পল্লীতে নাশকতার সন্দেহে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় রবিবার সকালে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে হাসানকে আদালতে পাঠায়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় জানান, শনিবার রাতে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানের নেতৃত্বে কয়েকজন কক্সবাজার শহরের বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় জড়ো হয়। ওই সময় তারা বৌদ্ধ পল্লী কেন্দ্রিক নাশকতার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়।

তিনি এবং তার সাধারণ সম্পাদকসহ একদল ছাত্রলীগের নেতা-কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বাকিরা পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, বিষয়টি যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়ায় এ ঘটনায় হাসানের বিরুদ্ধে রবিবার দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer