প্রকাশিত: ১৯/০১/২০২২ ১০:০০ এএম

কক্সবাজার রামু থানার এলাকায় থেকে একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত হলেন ওবাইদুল হক বাঙ্গালীর ছেলে মোহাম্মদ জিন্নাত (২৯)।

মঙ্গলবার ১৮ জানুয়ারী রাতে অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

এসময় তিনি জানান,কক্সবাজার রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগা কাটা বাজারস্থ বিস্‌মিল্লাহ মেডিকেল হল এন্ড প্যাথলজি নামীয় চেম্বারে প্রকৃত ডাক্তার না হয়েও একজন ব্যক্তি বাত ব্যাথা, প্যারালাইজড রোগে অভিজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই এর লক্ষ্যে মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে র‍্যাব-১৫ এর এক আভিযানিক দল বর্ণিত চেম্বারে হাজির হয়ে নূর থেকে একজন ভুযা ডাক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন তার নিকট ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হওয়ায় আভিযানিক দল ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী বর্ণিত ব্যক্তিকে আটক করে। উক্ত চেম্বার হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাক্তার পরিচয়ে বিভিন্ন পদ পদবীযুক্ত ভিজিটিং কার্ড,প্রেসক্রিপশন বই, মাইক্রোস্কোপ মেশিন, বিপি সেট,ডাক্তারি সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি ও মালামাল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer