প্রকাশিত: ০৫/০৯/২০২০ ৯:৪৫ পিএম

কক্সবাজারের সদরে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোঃ নুরুন্নবী জিহান (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের হানিফ সিকদার পাড়া গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে।

আজ শনিবার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যটি নিশ্চিত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মটর সাইকেল যোগে কক্সবাজার থেকে রামুর দিকে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সরকারী কলেজ গেইটের সামনে কক্সবাজার-রামু পাঁকা সড়কের উপড় চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।তল্লাশীর একপর্যায়ে মটর সাইকেল যোগে একজন ব্যক্তি চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।পরে আটক ব্যক্তির সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে কক্নবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...