প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৬:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, সোনাদিয়ার ত্রাস ও জলদস্যু স¤্রাট মোকারম হোসেন জাম্বু ((৩৮) ) নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাদিয়া দ্বীপে এই ঘটনা ঘটেছে। নিহত জাম্বু সোনাদিয়া পূর্বপাড়ার এখলাস মিয়ার পুত্র। ঘটনাস্থল থেকে ৪৪ টি অস্ত্র, ১,২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর রুহুল আমিন জানান, লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে সোনদিয়ায় অভিযান চালানো হয়। এসময় সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাড়াড়ি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে জাম্বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ ৪৪ টি অস্ত্র, ১ হাজার ২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, জাম্বুর নামে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ মোট ১২ টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...