প্রকাশিত: ২৯/০৯/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের চকরিয়ায় খুটাখালী এলাকা থেকে ১৩ টি অস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি ওয়ান শুটারগান, ৬টি এক নলা বন্দুক ও ৩টি কাটা রাইফেল।

শুক্রবার সকালে কক্সবাজারের চকোরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসময় আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)।

র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিনখালীর একটি চিংড়ি ঘেরে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...