প্রকাশিত: ১২/১১/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে কক্সবাজার শহরের কয়েকটি অভিযাত হোটেল ও মিষ্টির দোকারে ঝটিকা অভিযান চালিয়েছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিরাম হোটেল, আল গনি হোটেল ও অভিযাত পালের দোকান ও চৌরঙ্গী মিষ্টির দোকানকে ভেজাল, অপরিচ্ছন্ন, অস্বাস্থকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং বিক্রির দায়ে ৪ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭, কক্সবাজার এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলম বলেন,সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাবের অভিযানে ভোক্তা অধিকার আইনে এসব হোটেল ও মিস্টির দেকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

এসময় ভেজাল ও বিক্রির অভিযোগে বিরাম হোটেল, আল গনি হোটেল, পালের দোকান ও চৌরঙ্গী মিষ্টির দোকান সহ ৪টি দেকানকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতের জন্য ওই সব দোকানগুলোকে কঠোরভাবে সাবধান করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...