প্রকাশিত: ১২/১১/২০২০ ৬:০৮ পিএম

কক্সবাজারের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে এস.এম রিসোর্ট থেকে ১ হাজার ৫৫৮ ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- কক্সবাজার খরুলিয়া মুন্সির বাড়ি এলাকার আমির হামজার ছেলে সোহেদ মোহাম্মদ সায়মন (৩১) ও দিঘী পাড়া এলাকার বশির আহাম্মদের ছেলে কামরুল হাসান ওরফে সোহেল রানা (২৮)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এস.এম রিসোর্টের একটি কক্ষে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য তারা অবস্থান করছিল; এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’ পূর্বকোণ

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...