প্রকাশিত: ০৬/০৯/২০১৭ ৭:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার শহরের বড়বাজারে শুরু হয়েছে রাত্রিকালিন বাজার ব্যবস্থা। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই বাজার ব্যবস্থা চালু হয়। এখন থেকে তাজা মাছ, কাঁচা তরকারিসহ সব ধরণের নিত্যপণ্য সামগ্রি সার্বক্ষণিক পাওয়া যাবে।
সূত্রমতে, কক্সবাজার শহরের অন্যতম বাজার হচ্ছে ‘বড়বাজার’। কিন্তু এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার খোলা থাকে। একারণে বিকাল অথবা রাতের বেলায় অনেকে নিত্যপণ্যের বাজার বঞ্চিত হত। কিন্তু পৌরবাসির দাবীর প্রেক্ষিতে তাদের সুবিধার জন্য সার্বক্ষণিক বাজার ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেয় বড়বাজারের ব্যবসায়ীরা।
পৌর কর্তৃপক্ষের সাথে কয়েকদফা বৈঠকের পর শেষ পর্যন্ত গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে বড়বাজারে রাত্রিকালিন বাজার ব্যবস্থা চালু করেছে ব্যবসায়ীরা। ফলে এখন থেকে সকাল সাতটায় শুরু হয়ে বড়বাজার খোলা থাকবে রাত ১২ টা পর্যন্ত। এই সময়ে ক্রেতারা সব ধরণের নিত্যপণ্যের জিনিস ক্রয় করতে পারবেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বড়বাজারে গিয়ে দেখা যায়, বড়বাজারের মাছ বাজারের শেডে ব্যবসায়ীরা মাছের ঝুঁড়ির পসরা বসিয়েছেন। ক্রেতারা পছন্দের মাছ গুলো বেছে নিচ্ছেন। সকালের বাজারের মত রাতের বাজারেও ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। একই সাথে কাঁচা তরকারির শেড, মাংসের শেডসজ অন্যান্য শেড গুলোতেও ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মত।
মো. ইউনুছ (৪০) নামে এক ক্রেতা জানান, মাঝে মধ্যে ব্যবস্তার কারণে সকালে বাজার করা হয় না। একারণে বিকালে বাজার করতে অনেক সময় বিপাকে পড়তে হয়। কিন্তু বড়বাজারে রাত্রিকালিন বাজার চালুর কারণে অফিস শেষ করেও বাজার করতে পারছি। এটি চালু রাখার দাবী জানান তিনি।
বড়বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার করিম জানান, রাত্রিকালিন বাজার পৌরবাসির দীর্ঘদিনের দাবী। নানা কারণে এতদিন চালু করা সম্ভব হয়নি। তবে এখন থেকে রাত্রিকালিন বাজার চালু থাকবে। সকাল সাতটা থেকে রাত ১২ টা পর্যন্ত বড়বাজারে সব ধরণের পণ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
ওই সংগঠনের সভাপতি সিরাজুল মোস্তফা জানান, এখন থেকে বড়বাজারে সার্বক্ষণিক তাজা মাছ পাওয়া যাবে। একই সাথে মাংস. তরকারিসহ সব ধরণের মানসম্মত পণ্য পাওয়া যাবে।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী জানান, পৌরবাসির দাবীর প্রেক্ষিতে বড়বাজারে রাত্রিকালিন অর্থাৎ সার্বক্ষণিক বাজার ব্যবস্থা চালু করা হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer