প্রকাশিত: ০৪/১০/২০১৭ ১০:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:: হাতে মেহেদীর দাগ শুকায়নি এখনও। বিয়ের মাত্র ৪ মাসের মাথায় শহরে রিয়াজুল জান্নাত (২০) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন বাহাড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে যৌতুক লোভী স্বামী মাহমুদুল করিম। তবে নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের জন্য রিয়াজুলের স্বামী ও তার মা মিলে নির্যাতন চালিয়ে আসছিল। নিহত রিয়াজুল জান্নাত চকরিয়া পূর্ব কাকরার পাহাড়তলীর মো: শফিকুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতেও মেয়ে আমাকে ফোন করে জানিয়েছিল স্বামীর মারধর ও নির্যাতনের কথা। এর আগেও এক লাখ টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করলে আমি ৫০ হাজার টাকা যোগাড় করে দেয়। এরপর আজকে সকালে ছেলের মা ফোন করে বলে আমার মেয়ে নাকি ফাঁসিতে ঝুলে আছে। তখন আমি ছুটে আসি। দেখি হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমার মেয়ের লাশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, মরদেহটি হাসপাতালে পেয়েছি। নিহতের শরীরে ছোট কয়েকটি দাগ দেখা যাচ্ছে ও গলায় বড় ধরণের দাগ আছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...