ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ৯:৪৫ পিএম

কক্সবাজারে গরু চুরির অপবাদে এক যুবককে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোর ৫ টার দিকে শহরের ১২ নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২১) প্রকাশ সুনিয়া। তিনি একই ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মোঃ আলমের ছেলে।

নিহত সাজ্জাদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২ টার দিকে সৈকত পাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে তুলে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। এসময় খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।

এই বিষয়ে সাজ্জাদের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করা স্বত্ত্বেও সৈকত পাড়ার নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়।পরে আমরা গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেয়।

সাজ্জাদের স্ত্রী শাহনাজ পারভীন জানান, তার স্বামীকে হঠাৎ কয়েকজন মিলে তুলে নিয়ে যায়। রাতে তাকে ছাড়িয়ে আনতে গেলে ১ লক্ষ টাকা দাবি করা হয়। তারা চলে আসলে হঠাৎ ভোর ৫ টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন সাজ্জাদের পরিবার। তারা জানান, নিরীহ নিরপরাধ মানুষকে যারা এভাবে মেরে ফেলেছে তারা যেন পার না পাই।

এই বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, হত্যার বিষয়টি আমরা খবর পেয়েছি। ইতোমধ্যে একটি টিম সেখানে গিয়েছে এবং বিষয়টা খতিয়ে দেখছি।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer