প্রকাশিত: ০১/০২/২০২১ ৪:৪৪ পিএম

ঘটনায় জড়িত অভিযোগে আবুল কালাম (৩৬) নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাহ থানায় হত্যা মামলা হয়েছে।
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেফতার করে।
হাবিবুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচি রাশেদা বেগমকে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন রাশেদার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে কালাম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer