

সোমবার (০৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালাকাটা এলাকার লাল মিয়া সওদাগর পাড়া সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুর বাড়ি সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুস শুক্কুর চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ইলিশিয়া বাজারপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সোমবার রাত ৮টার দিকে চকরিয়ার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হক বাবুর বাড়ি সংলগ্ন রাস্তার উপর ছুরিকাহত অবস্থায় আব্দুস শুক্কুর ছটফট করতে স্থানীয় কিছু যুবক তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে আনার পর চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, আব্দুস শুকুর পেশায় একজন অটোরিকশা চালক। তার অটো বাইক, মোবাইল, টাকা পয়সা কোন কিছুই নিয়ে যায়নি। তার পিতা মাদক ব্যবসার সাথে জড়িত এবং সেও সম্প্রতি মাদক এর সাথে জড়িত বলে স্থানীয়ভাবে জানা যায়। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত