প্রকাশিত: ১৮/০২/২০১৭ ৩:০৮ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে মাইক্রোবাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর বারটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা আরজিনা আক্তার স্হানীয় সুলতান আহমদের মেয়ে ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী এবং নারী ও শিশু নির্যাতন  প্রতিরোধ কমিটির জেলাপ্রধান মাহবুবুল আলম মিনার ঘটনাস্হল থেকে জানান, মহাসড়কের পশ্চিমপার্শ্বস্হ স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী মাইক্রোবাস (চট্টমেট্রো-চ -১১- ৪৬৬৫) তাকে চাপা দিলে দুর্ঘটনাস্হলেই প্রান হারায় শিশু আরজিনা। দূর্ঘটনার পর ঘাতক গাড়ীর চালক ও সহকারী পালিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ খায়রুজ্জামান ঘটনাস্হল থেকে জানান, মহাসড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer