কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা
কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের খরুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খরুলিয়ার দরগাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রামুর মিঠাছড়ির পশ্চিম ওমখালীর দুবাই প্রবাসী লাল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম বিবার্তাকে জানান, মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে পেছন থেকে মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান মিজানুর। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত