প্রকাশিত: ১৬/০৫/২০২২ ১০:৩০ পিএম

চকরিয়া পৌর সদরের শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ সিটি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফরিদ উদ্দিন নামে একজন ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান। এ সময় ভূয়া সনদে চিকিৎসার বিষয়টি প্রমাণিত হওয়ায় আটককৃত ফরিদ উদ্দিনকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো এক বছরের অতিরিক্ত সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান বলেন, চকরিয়া পৌর সদরের সিটি হাসপাতালে ভূয়া সনদের মাধ্যমে নিজেকে ডাক্তার পরিচয় চিকিৎসা কার্যক্রম চালানোর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ফরিদ উদ্দিন নামীয় এক ব্যাক্তি ভূয়া সনদের মাধ্যমে নিজেকে ডাক্তর মাঈন উদ্দিন বলে পরিচয় দেয়। অভিযানকালীন আমি ও আমার সঙ্গে থাকা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অভিযুক্ত ব্যক্তির কাগজপত্র যাচাই করে সেগুলো সঠিক নয় মর্মে নিশ্চিত হই।

সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তব্যক্তি স্বীকার করেন তিনি জালিয়াতি করেছেন এবং তার সনদগুলো ভূয়া। পরে তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ১ বছরের অতিরিক্ত সাজা প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer