প্রকাশিত: ১৯/০৪/২০২০ ১১:০৯ এএম , আপডেট: ১৯/০৪/২০২০ ১১:১৫ এএম

ইমাম খাইর:
কক্সবাজার জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে কয়েকদিন কক্সবাজারের শাখা ব্যাংকগুলো বন্ধ থাকলেও রবিবার থেকে সচল হয়েছে।
প্রয়োজনীয় কাজ সারতে সকাল থেকে ব্যাংকে ভিড় করছে গ্রাহকরা। নির্ধারিত ব্যাংক টাইম সকাল ১০ টার এক ঘন্টা আগে থেকেই অসংখ্য গ্রাহক ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে।
আধাঘন্টা পার হলেও লেনদেন শুরু হয় নি। ভিড় সামলাতে সংশ্লিষ্ট কর্তারা হিমশিম খাচ্ছে।
বেলা ১ টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে।
রবিবার সকাল সাড়ে দশটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে কথা হয়।
তিনি জানিয়েছেন, কম্পিউটারগুলো সক্রিয় করতে একটু সময় হচ্ছে। প্রথম দিন হওয়াতে গ্রাহকদের ভিড় একটু বেড়েছে। তারা সাধ্যমত সেবা দেয়ার চেষ্টা করছেন। প্রধান কার্যালয়ের নির্দেশ মতে লেনদেন চলবে।
অান্তঃব্যাংক লেনদেন, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, অটোমেটেড ক্লিয়ারিং হাউস, মেশিনের মাধ্যমে জমা উত্তোলন করা যাবে।
মুহাম্মদ জামাল উদ্দিন জানান, কক্সবাজার শাখায় রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই ৩ দিন এবং সোমবার, বুধবার লিংকরোড শাখা খোলা রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...