ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৪ ৭:৫৩ এএম

আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কক্সবাজারের টেকনাফের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মাছুম বাদী হয়ে একই কার্যালয়ের উপপরিচালকের দপ্তরে মামলাটি করেন।

অভিযুক্ত ব্যবসায়ী টেকনাফের শীলবুনিয়া পাড়ার মোহাম্মদ হানিফের ছেলে জিয়াউল করিম। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ লাখ ৮৪ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকার সম্পদ অর্জনে জ্ঞাত উৎসের সঙ্গে অসংগতির অভিযোগ আনা হয়েছে।

সুবেল আহমেদ জানান, ওই ব্যবসায়ীর সম্পদের বিবরণী চাওয়া হয়েছিল। তিনি সম্পদ বিবরণী দুদক কার্যালয়ে জমা দিয়েছেন। কিন্তু জমা দেওয়া বিবরণীর সঙ্গে তদন্তে পাওয়া সম্পদের অসংগতি পাওয়া গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...