প্রকাশিত: ১৯/০৭/২০২০ ১১:৩২ এএম

আ ম ম নাসির উদ্দিন::
করোনা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সামর্থবানরা যারা সাধারণত বিদেশে চিকিৎসা নেন তারাও নেহায়েত ঠেকায় পড়ে এদেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন, যদিও ইতিমধ্যে অনেকেই বিশেষ ব্যবস্থায় দেশ ছেড়েছেন।

আমাদের আন্তর্জাতিক মানের অনেক বিশেষজ্ঞ ডাক্তার থাকলেও ওই মানের স্বাস্থ্য সেবার ব্যবস্হা আমরা করতে পারিনি। ফলে ব্যাপক সংখ্যক মানুষ চিকিৎসার জন্যে বিদেশে পাড়ি জমান। অধিকন্তু করোনা চিকিৎসার প্রেক্ষাপটে মানুষ আমাদের স্বাস্থ্য ব্যবস্হার উপর ব্যাপকভাবে আস্থা হারিয়েছে।

এ মুহুর্তে স্বাস্হ্য ব্যবস্হা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি জরুরী ভিত্তিতে অন্তত একটি বিশ্বমানের হাসপাতাল স্হাপন করা প্রয়োজন, যেখানে সেবা হবে আন্তর্জাতিক মানের। কক্সবাজার হবে এর জন্যে আদর্শ স্থান এবং কক্সবাজার মেডিকেল কলেজকে কেন্দ্র করে এ হাসপাতাল করা হোক। ভিজিটরদের জন্যে তারকা হোটেলসহ প্রয়োজনীয় অবকাঠামো, আন্তর্জাতিক বিমান যোগাযোগ ইত্যাদি সুবিধা রয়েছে কক্সবাজারে।

পর্যটন কেন্দ্র হবার কারণে চিকিৎসা পরবর্তী অবকাশ কাটানোর সুযোগও চমৎকার। বর্তমান জেলা সদর হাসপাতালটি রোহিঙ্গাসহ জেলার রোগীদের জন্যে খুবই অপ্রতুল। জেলার জটিল সব রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করে যা ওই হাসপাতালের জন্যেও বিপর্যয় সৃষ্টি করছে।

কক্সবাজার মেডিকেল কলেজকে কেন্দ্র করে বিশ্বমানের এমন একটা হাসপাতাল চাই যা এদেশের ভি আই পি যারা বিদেশে চিকিৎসা নেন তাঁদেরও চিকিৎসা নিতে আকৃষ্ট করবে।

লেখকঃ কক্সবাজারের কৃতি সন্তান। সাবেক স্বাস্হ্য, তথ্য ও জ্বালানি সচিব।

পাঠকের মতামত

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...
Single Page Footer