উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১:৩০ পিএম , আপডেট: ২৪/০২/২০২৫ ১:৪২ পিএম

কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে গুলিতে শিহাব কবির (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম।

এদিকে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে হতাহতের কথা উল্লেখ করেনি আইএসপিআর।

স্থানীয়রা জানান, নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আইএসপিআর জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...