প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৩:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের মহেশখালীতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করেছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে। দিনের শুরু থেকেই উদ্ধারকারী দল পৃথকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানা যায়।
উদ্ধার কাজে প্রতিনিধি দলকে সহায়তা করছে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এবিষয়ে ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মেজর নাজমুলের তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দল উদ্ধার অভিযানে অংশ নেন। তারা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়তে পারে সেসকল স্থান পরিদর্শন করছেন।
এবিষয়ে মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম জানান, সকাল থেকেই বিমান বাহিনীর অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করে ধ্বংসাবশেষ উদ্ধারে নামেন। উদ্ধার হাওয়া ধ্বংসাবশেষ মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রাখা হচ্ছে। আর সেখান থেকেই ঢাকায় নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা এলাকায় বসতবাড়ির ওপর একটি বিমান এবং মাইঝপাড়া গ্রামের পানের বরজের ওপরে আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
কেকে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer