ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০২/২০২৬ ৩:২১ পিএম

কক্সবাজারে পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে ১৪ হাজার ১২০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ৩টি বাটন মোবাইল ফোনসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, তাদের ঘুমধুম বিওপি ও রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল পৃথক পৃথক চারটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে ১৫ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম বিওপির টহল দল সীমান্ত পিলার-৩২ সংলগ্ন জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

দ্বিতীয় অভিযানে ১৬ ফেব্রুয়ারি সকালে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তৃতীয় অভিযানে একইদিন সকাল সাড়ে ৯টার দিকে আরেকটি সিএনজি তল্লাশি করে এফডিএমএন ক্যাম্প-২৪-এর বাসিন্দা মো. ইউনুস (২০) নামের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

চতুর্থ অভিযানে দুপুরে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা তল্লাশি করে দুই নারী যাত্রীর শরীরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১ হাজার ৬২০ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। আটক নারীরা হলেন—মমতাজ বেগম (৫৫) ও মোছা. রোকেয়া খাতুন (৫৬)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের থানায় সোপর্দ করা হবে।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...