প্রকাশিত: ০১/১১/২০১৭ ৯:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ পৃথকীকরণের ১০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ এ আলোচনা সভায় মিলিত হন।
সভায় বিচার বিভাগ পৃথকীকরণের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কক্সবাজার জেলার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল পর্যায়ের আদালত সমূহের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বিচার বিভাগ পৃথকীকরণের উদ্দেশ্য সফলকল্পে জেলার সকল বিচারকগণকে কর্ম দিবসের পূর্ণাঙ্গ সময় বিচারকার্যে ব্যবহার করত দ্রুততম সময়ের মধ্যে বিচার কর্মের সুফল বিচার প্রার্থী জনগনকে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, জেলার ৩টি চৌকি আদালতে বর্তমানে পূর্ণকালীন সময়ের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকায় বিচারপ্রার্থী জনগণকে স্বল্পতম সময়ের মধ্যে প্রতিকার প্রদান সহজতর হচ্ছে। তিনি জেলার সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণকে বিচারকর্মের মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথকীকরণের ধারণাকে অর্থবহ করে তোলার আহ্বান জানান।

সভায় বিজ্ঞ বিচারকগণ নিজ নিজ অবস্থানে থেকে বিচার বিভাগ পৃথকীকরণের যে প্রত্যাশা জনগণের মানসপটে ছিল তা বাস্তবে রূপদানের অঙ্গীকার পুণঃব্যক্ত করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...