উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ১০:৩০ এএম

বিএনপি অফিস ভাঙচুর, ১১ বছর পর মামলা
কক্সবাজারের চকরিয়ায় বিএনপির সভায় গুলি, লাঠিপেটা এবং দলীয় অফিস ভাঙচুরের অভিযোগের প্রায় ১১ বছর পর আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দুটি করেন। মামলা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এক মামলায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ২১ জনকে অভিযুক্ত করে এবং অপর মামলায় চকরিয়া থানার তৎকালীন দুই ওসি ও দুই এসআইকে আসামি করা হয়েছে।

এরমধ্যে একটি মামলার বাদী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবদল নেতা মোহাম্মদ জকরিয়া। অপরটির বাদী উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা এলাকার বাসিন্দা আল কুয়াছ।

মোহাম্মদ জকরিয়ার আইনজীবী গোলাম সরওয়ার জানান, ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে চকরিয়া পৌরশহরে সাবেক সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে বিএনপি-যুবদলের মিছিলে হামলা করে। এসময় মামলার বাদী মোহাম্মদ জকরিয়াসহ বিএনপি-যুবদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ লাঠিপেটায় আহত হন। ঘটনার ১১ বছর পর চকরিয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ জকরিয়া মামলাটি দায়ের করেন।

মামলায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জাফর আলম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক, চকরিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বডুয়া, পুলিশ পরিদর্শক তদন্ত নিয়ামত উল্লাহ, এসআই রুহুল আমিন, এসআই মোহাম্মদ সিদ্দিকুর রহমানসহ ১০ জনকে অভিযুক্ত দেখানো হয়েছে।

অপর মামলায় ২০০৯ সালে ১৪ জুন উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আল কুয়াছ বাদী হয়ে জাফর আলমসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মামলা দুটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার পিবিআইকে নির্দেশ দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer