প্রকাশিত: ০৯/০২/২০১৮ ৫:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫০ এএম

কক্সবাজার প্রতিনিধি ::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কারাগারে প্রেরণের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে চকরিয়া পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক কমিশনার কুতুব উদ্দিন, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম, চকরিয়া যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবদলের সাংগঠনিক নুরুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আবছার রিয়াদ, সাধারণ সম্পাদক নোমান, লইক্ষাচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মাহামুহুরী ইউনিয়ন বিএনপির সদস্য ও জেলা যুবদল নেতা শোয়াইবুল ইসলাম সবুজ, সাবেক যুবনেতা আকবর, পৌর ছাত্রদলের সভাপতি আলী সাধারণ সম্পাদক নিশান, সাংগঠনিক সুমনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer