উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:০৬ পিএম , আপডেট: ০৭/১০/২০২৪ ১০:০৭ পিএম
Single Page Top

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং নয়জন আহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝরঝরি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ শাহিন মিয়া।

নিহত শিশু মারিয়া (৬ মাস) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকার নুরুল আমিনের মেয়ে।তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী এবং বাসের ৪ জন যাত্রী রয়েছেন বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

শাহিন মিয়া বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝরঝরি ব্রিজ এলাকায় চট্টগ্রামমুখি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং উভয় গাড়ীর ৯ জন আহত হন।

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছেন।

হাইওয়ে থানার পরিদর্শক জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারি পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। নিহত শিশুর লাশ নিজের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শাহিন মিয়া।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer