উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ৯:২৯ এএম

কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খাদে উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক, এক যাত্রী ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম খালেদা আক্তার। ৫০ বছর বয়সী খালেদা রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের থলিয়াঘোনা এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ও ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করলে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

তখন বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা পড়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা খালেদা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহত হন অটোরিকশা চালক, এক যাত্রী এবং মোটরসাইকেল চালক। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...