প্রকাশিত: ১৯/০৪/২০১৮ ৭:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৮ এএম

শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আরকান সড়কের পশ্চিমে ব্রীক ফিল্ডের দঃ পাশে নাসীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।

সরেজমিন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়,বিকাল ৪ টার দিকে স্থানীয় কয়েক সবজি চাষী ক্ষেতে কাজ করে নাসীতে হাত পরিষ্কার করতে যায়।

এ সময় একটি পাটের বস্তা দেখতে পেয়ে চিৎকার দেয়। তাৎক্ষনিক পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে বস্তাটি চিদ্র করে দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তির লাশ।পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এসআই শাহাজ উদ্দীন,এএসআই মহিউদ্দীন ঘটনাস্থলে এসে লাশের সুরহতাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এমইউপি বজলুর রশিদ।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer