প্রকাশিত: ০১/০৪/২০১৮ ১০:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের চকরিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষক নিহত হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় ওই উপজেলার ডুলাহাজার উলুবনিয়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি খোসা জব্দ করা হয়।

সূত্র জানায়, ২৬ মার্চ দুপুরের দিকে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় একটি মামলা করে ভিকটিমের স্বজনরা।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চত করে বলেন, নিহত যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় শিশু ধর্ষণের মামলা রয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer