প্রকাশিত: ০৭/০২/২০১৮ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজারের মহেশখালীতে পপা ভারী নামে এক ফ্রান্স নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সোনাদিয়ার জিরো পয়েন্ট কর্মস্থলে তার লাশ পাওয়া যায়।

নিহত পপা ভারী ফ্রান্সের উন্নয়ন সংস্থা জিওসন সাসের হয়ে সোনাদিয়ায় এলএন প্রকল্পের উন্নয়নকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এখানে সরঞ্জাম অপারেটর হিসেবে কাজ করতেন।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer