প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
ফুটবল খেলাকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় মো. আলী আজগর প্রকাশ মিয়া (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজগর উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ বারিয়াকাটা এলাকার মৃত আকতার আহমদ ছেলে।

রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৩-৪ জন আহত হয়েছে। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হুমায়ুন কবির নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, পাহাড়িয়াখালী মাঠে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয় বারাইয়াকাটা এলাকার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। এতে ক্ষিপ্ত হয়ে বারবাকিয়া বাজারের অদূরে বারিয়াকাটা লোকজনদের ধরে মারধর করা হয়। এতে ওই যুবক মারা যায়।

তিনি আরও বলেন, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার আবু, মোজাফফর, ওসমান, ছাবের, মোজাম্মেল, মোক্তার এ হামলায় জড়িত। এ ছাড়াও হামলায় প্রত্যক্ষভাবে ইন্ধন দেন জাকের নামের এক ব্যক্তি।

এ সময় বারাইয়াকাটা এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদসহ একই এলাকার বেশ কয়েকজন ব্যক্তিকে বারবাকিয়া বাজারে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer