প্রকাশিত: ০২/০৯/২০১৭ ১:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ওপর চলমান হত্যাযজ্ঞ বন্ধে কক্সবাজার সীমান্ত এলাকার মসজিদে মসজিদে ঈদ জামাতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। শনিবার সকালে ঈদের নামাজের পর এ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু এবং বান্দরবনের নাইংক্ষ্যছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন এলাকায় মুসল্লিরা এ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের চলমান সঙ্কট থেকে মুক্তি ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য ওই বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার, খারাংখালীর ও মৌলভীবাজারের নাফ নদীর মোহনা থেকে ভাসমান ১৮ রোহিঙ্গা নারী-পুরুষের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শাহপরীর দ্বীপের পশ্চিম পয়েন্ট থেকে দুইদিনে ৩৬ রোহিঙ্গা নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করে বিজিবি। নৌকাডুবির ঘটনায় এদের মৃত্যু হয়েছে বলা হলেও খারাংখালী ও মৌলভাবাজার থেকে উদ্ধার মৃতদেহগুলো ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা’র) সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের জের ধরে চালানো অভিযানে প্রায় ৪০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে এ সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...