ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৩ ৯:৪৪ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায় পৃথক ঘটনায় পানিতে ভাসমান দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে,কুতুবদিয়ায় পানিতে ডুবে মোঃ রবিউল হোছেন নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জহির আলী সিকদার পাড়া গ্রামের মো. আজম উদ্দিনের ছেলে রবিউল হোছেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আল মাহমুদ শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

অন্যদিকে, পেকুয়া মাতামুহুরি নদীর ভোলাখালের রাবারড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় হানিফা জান্নাত মণি(১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পেকুয়া থানার ওসি (তদন্ত) একদল পু্লিশ ফোর্স নিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করেন।

হানিফা জান্নাত মণি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকালে ওই শিশু পেকুয়া সদর ইউনিয়নের বকসু চকিদার পাড়া তার বোনের শশুর বাড়ি থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে মাতামুহুরী নদীর ভোলাখালের রাবার ড্যাম এলাকায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য আরো জানান, হানিফা জান্নাত মণির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি বলে জানান তিনি।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...