প্রকাশিত: ২৪/১১/২০১৭ ৩:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩৮ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
কক্সবাজার সদরের জালালাবাদে পুকুরে ডুবে কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় বর্ণিত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খামার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত্যুর শিকার শিশু আসফিয়া জান্নাতের বয়স হয়েছিল ১ বছর সাত মাস। সে খামার পাড়ার মোহাম্মদ আলীর মেয়ে।
স্হানীয় সূত্রে প্রকাশ, অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় শিশুটি সবার অগোচরে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায় ও কিছুক্ষন পর মৃতদেহ পানিতে ভেসে উঠে। জুমার নামাজের পরে বৃহত্তর খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে সংলগ্ন কবরস্হানে তাকে দাফন করা হয়।
জালালাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্হানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার ডিপো শিশুমৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...