ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৫ ৭:০২ এএম

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে এক দিনেই তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় দুই শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। এ সময় কবির আহমদের আট বছরের মেয়ে জোৎস্না আক্তার ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপ্লব রুদ্র দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। শিশু দু’টির বাবা-মা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন।

অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিভাবকদের অসচেনতার কারণে একই দিনে কুতুবদিয়ায় তিনজন শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer