ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৭:০৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহী একটি পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত হয়েছেন।

‎শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর ঢালাস্থ দরগাপাড়ার কবরস্থানের সামনের সড়কে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন মিয়া (৩১) ও একই উপজেলার গোসারকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অজ্ঞাত পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী যুবক রিয়াদ উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মুসা মোল্লাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে নিয়ে যায়।

তবে, শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে আহত মুসা মোল্লা মারা গেছেন।

ওসি আরিফুল আমিন আরও বলেন, নিহত রিয়াদ উদ্দিন মিয়ার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে ও মুসা মোল্লার মরদেহ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘাতক পিক-আপ ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer