প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ এএম

বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজারের পর্যটন এলাকায় চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা কখনো পর্যটক বেশে আবার কখনো ক্রেতা সেজে চুরি কাজ চালিয়ে আসছিল। এদিকে শুক্রবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টের সী-কক্স হোটেল থেকে চোর চক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে ট্যুরিষ্ট পুলিশ। এর মধ্যে ৪ জন মহিলাও রয়েছে। আটককৃত চোর চক্রের সদস্যরা হলো-কুমিল্লা তিতাস গৌরিপুরের মৃত সিরাজ মিয়ার পুত্র মোঃ জাকির (২১), কুমিল্লা তিতাস জিয়ারকান্দি এলাকার জালাল সরকারের মেয়ে সুমি আক্তার (১৮), তার বোন ফারিয়া আক্তার (২০), মামুন আলীর পুত্র মোঃ আতাউল (২১), কুমিল্লা তিতাস গৌরিপুরের মোঃ জাকিরের মেয়ে আলোয়া আক্তার (১৮), জাকিরের পুত্র মোঃ সেলিম (১৮), কুমিল্লা কোতোয়ালী নয়াপাড়ার মান্নান মিয়ার পুত্র মোঃ খোরশেদ(৩৫), একই এলাকার মোরশেদ মিয়ার মেয়ে সেলিনা আক্তার (২৭) ও কুমিল্লা তিতাস বাহাদুর খোলার মোঃ কামালের মেয়ে আমেনা আক্তার (১৮)। কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান-পর্যটক বেশে সৈকতের বিভিন্ন দোকানে চুরি করতো এরা। আটক চোরদের বিরুদ্ধে বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer