প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৭ এএম

মো. রেজাউল করিম, ঈদগাঁও::

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হাছানের স্ত্রী ২ সন্তান নিয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে রাতের গভীরে বাড়ির যাবতীয় আসবাবপত্র নিয়ে মিনিট্রাক যোগে উধাও হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে হতভাগা সৌদি প্রবাসী মোহাম্মদ হাছান তার ২ সন্তান ফিরে পেতে স্ত্রীর কাছে মোবাইল যোগে মায়াকান্না করেও ব্যর্থ হয় এবং পরকিয়া প্রেমিকের সহযোগিতায় উল্টো ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে বলে এ প্রতিবেদককে জানান। ২ জানুয়ারী বর্ণিত এলাকার হাজী রমজান আলীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটলেও পিতামাতা থেকে আলাদা থাকা হাছান গোপনে স্ত্রী-পুত্রকে ফিরে পেতে প্রায় অর্ধমাস পর্যন্ত যুদ্ধ করেও ব্যর্থ হয়ে অবশেষে তার ছোট ভাই মোহাম্মদ নবী হোসেন প্রকাশ লুতুকে দিয়ে আদালতে পরকিয়া প্রেমিক চকরিয়ার ডুলাহাজারা নতুন পাড়ার এনামুল হক সওদাগরের পুত্র শামসুদ্দীন সওদাগর (৩২), স্ত্রী মিনুআরা বেগম (২৭), স্ত্রীর ভাই কাউছার (২২), হেলাল উদ্দীন (২৬), শ^াশুড়ী ফাতেমা বেগম ও এনামুল হককে বিবাদী করে মামলা দায়ের করেছে। যার নং সিআর ৪৮/৮৪। মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারী শরিয়াত মোতাবেক টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর মৃত মোহাম্মদ আলমের কন্যা মিনুআরার সাথে বিয়ে হয়। বিয়ে পরবর্তী সংসারে রিফাত হাসান (১০) ও রিহান হাসান (৭) ২ সন্তান জন্ম হয়। মোহাম্মদ হাসান ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে সৌদি আরবে অবস্থান করে। এরই ফাঁকে ১নং বিবাদী শামসুদ্দীন আত্মীয়তার সুবাদে স্ত্রী মিনুআরা বেগমের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গত ২ জানুয়ারী রাতে বর্ণিত বিবাদীদের সহযোগিতায় নগদ ২ লক্ষ টাকা, ৬টি কম্বল, ২টি মোবাইল, ৫ ভরি স্বর্ণসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র নিয়ে মিনি ট্রাকযোগে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর জানতে পারে ১ ও ২নং আসামী স্বামী-স্ত্রী পরিচয়ে ডুলাহাজারায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। স্ত্রী ফিরে না আসলেও সন্তানদের ফিরিয়ে দিতে অনুরোধ করলেও তার বিপরীতে আসামীদ্বয় ৩ লক্ষ টাকা তাদের মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের কথা শোনে হাছানের পিতা ৪ জানুয়ারী হার্ট এটাকে মৃত্যুবরণ করে। এছাড়া স্ত্রী মিনু আরার অবৈধ চলাচলে ইতিপূর্বে ২০১৫ সালের ১৯ এপ্রিল আদালতে ডায়েরী করে। যার নং ৫১/২০১৫। এদিকে স্ত্রী ও পরকিয়া প্রেমিকের মোবাইলের হুমকিতে অতিষ্ট হয়ে এবং তার টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র ও তার ২ সন্তান ফিরে পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন অসহায় স্বামী সৌদি প্রবাসী মোহাম্মদ হাছান প্রকাশ বদি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer