প্রকাশিত: ০৪/১২/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার থানা পুলিশ তিন দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ উদ্ধার করেছে। গতকাল রবিবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ তেতৈয়া গ্রামের ধানক্ষেত থেকে কিশোরের লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত কিশোরের নাম রমজান আলী (১৪)। সে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার বাসিন্দা দিনমজুর মোহাম্মদ কালুর ছেলে। দিনমজুর কালু জানান, তাঁর ছেলে একজন ইজিবাইকচালক। একই গ্রামের জমির উদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক ভাড়া নিয়ে গত শুক্রবার সকালে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে গত শনিবার ঝিলংজা বিজিবি ক্যাম্প এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইজিবাইকটি পাওয়া গেলেও কিশোর চালক রমজানের খোঁজ মেলেনি।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গতকাল রবিবার এলাকার দক্ষিণ তেতৈয়া এলাকার ধানক্ষেতে নিখোঁজ ইজিবাইকচালক রমজানের লাশ পাওয়া যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল জানান, নিখোঁজ ইজিবাইকচালক কিশোর রমজানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশ দেখে মনে করা হচ্ছে, এই কিশোরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...