প্রকাশিত: ০৩/০৬/২০২২ ৪:২২ পিএম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকায় সানিহা আফরিন মুমু (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩ জুন) সকালে বায়েজিদ নগর আবাসিকে এ ঘটনা ঘটে। মুমু ওই এলাকার নূর আলমের মেয়ে। সে ডা.মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মুমুর খালাতো বোন সালমা বলেন, কয়েকদিন আগে বান্ধবীরা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার কথা বলে তাকে কক্সবাজার নিয়ে যায়। সেখানে একজন অটোরিকশা চালক একদিন একরাত রেখে মুমুকে ধর্ষণ করে। পরে সেখান থেকে বায়েজিদ নগরের বাসায় চলে আসে। শুক্রবার সকালে বাসার ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে সে আত্মহত্যা করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ নগর আবাসিক এলাকার একটি ভবন থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ‘আত্মহত্যা’ মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer