ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ১০:১৪ পিএম

কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার ফদনারডেইল এলাকায় নিজের কন্যা সন্তানকে ধর্ষণের মামলায় সৎপিতা আবদুল মান্নান (৪৫) এর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি আবদুল মান্নান একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারী নির্যাতন মামলা নং-২৮৩/২০১৯ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
রায় ঘোষণাকালে আসামি আবদুল মান্নান আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ।
রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার।
২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে নিজের বাড়িতে নাবালিকা কন্যা সন্তানকে ধর্ষণ করেন সৎপিতা আবদুল মান্নান (৪৫)।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন স্ত্রী হাসিনা আরা। যার থানা মামলা নং-১৩৩/১৮। নারী নির্যাতন মামলা নং-২৮৩/২০১৯।
তদন্ত শেষে আবদুল মান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারামতে ২৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত অফিসার এসআই সনজীত চন্দ্র রায়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...