ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৪ ১০:১০ এএম

গত ১৮ আগস্ট কক্সবাজার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা তার এই বক্তব্যকে ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে উল্লেখ করে বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত প্রশ্নের জবাবে দেয়া আমার বক্তব্য কিছু সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং অন্যান্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

উপদেষ্টা তার ব্যাখ্যায় উল্লেখ করেন, সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়েছে যে, ‘আমি বলেছি উপদেষ্টা আসিফ নজরুল এবং সেনাবাহিনী প্রধানের মন্তব্য সরকারের নির্বাচনী অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই দাবিটি সম্পূর্ণরূপে ভুল এবং বিভ্রান্তিকর। কেননা, আমার বক্তব্যে আমি সেনাবাহিনী প্রধান বা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার নাম উল্লেখ করিনি।’

তিনি বলেন, ‘এছাড়া অন্তর্বর্তী সময় সম্পর্কে আমার মন্তব্যে আমি ব্যাখ্যা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন অর্থ হলো একটি সরকার বিদায় নেওয়া এবং পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়। আমরা এই অন্তর্বর্তীকালীন ভূমিকা পালন করছি। সেটিও বিকৃত করা হয়েছে।’

এ ধরনের ভুল প্রতিবেদন অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ধর্ম উপদেষ্টা জানান, আমার দপ্তর থেকে সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহে ইতোমধ্যে প্রতিবাদ পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতের প্রতিবেদনগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়।

তিনি আরো জানান, কক্সবাজার সার্কিট হাউসে অনুষ্ঠিত ব্রিফিংয়ের ভিডিও রেকর্ডিং অনলাইনে পাওয়া যাচ্ছে এবং উপদেষ্টার দফতরে সংরক্ষিত আছে।
সূত্র : বাসস

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...