ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ৫:৫৯ পিএম

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন পৃথক দুটি রায় দেন।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরের বটতলী বাজারে বেবিট্যাক্সি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেন ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আজ মঙ্গলবার আদালত শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি শেরে ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৪ সালের ৪ মার্চ গুলিতে খুন হওয়া রব্বত আলীর মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম। রায় ঘোষণার সময় তারাও আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল। তিনি বলেন, যথাযথ সাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছেন সেটাতে আমরা সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজের (৪র্থ আদালত) রায়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, ন্যায়বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer