প্রকাশিত: ২৮/১২/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫১ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর)। আহত দুই পাইলটের আঘাতও গুরুতর নয় বলে জানানো হয়।

আইএসপিআর জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কক্সবাজারের মহেশখালী এলাকায় বিধ্বস্ত হয়। বিমান দুটি প্রশিক্ষণ উড্ডয়নে নিয়োজিত ছিল।

বিমানের চার জন বৈমানিক সফলভাবে বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করেন। তাদের প্রত্যেককেই জীবিত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়।

চার বৈমানিকের মধ্যে তিন জনকে বিমান বাহিনীর মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে রাতেই উদ্ধার করে বিমান ঘাঁটি জহুরুল হক-এ নিয়ে আসা হয় এবং পরবর্তীতে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল হাসপাতালে (বিএনএস) স্থানান্তর করা হয়। অন্য পাইলটকে বিএএফ ঘাঁটি কক্সবাজারের গ্রাউন্ড রেসকিউ টিম উদ্ধার করে প্রথমে কক্সবাজারে নেওয়া হয়।

পরে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে এবং পরবর্তীতে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer