প্রকাশিত: ০২/১১/২০২১ ৯:৩০ এএম

কুমিল্লায় অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার অভিযুক্ত ইকবাল ভীষণ ক্লেভার (চালাক)। ঘটনা ঘটিয়ে সুকৌশলে সে ট্রেনে চড়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম যায়। এরপর চট্রগ্রাম থেকে বাসে করে সে কক্সবাজার যায়। ইকবাল ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন নয়। সে চতুর বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুমিল্লা ও নোয়াখালী বিভাগের বিশেষ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

কুমিল্লা নগরের নানুয়া দিঘির উত্তর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় করা মামলার তদন্তে অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি। ওই ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

পূজামণ্ডপে কোরআন অবমাননাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা ১১টি মামলার মধ্যে পাঁচটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার গত ২৪ অক্টোবর সিআইডির কাছে যায়। এরপর গতকাল রোববার দুটি ও সোমবার দুটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...